10/10/2024

এপ্রিল ২০২২ তারিখে আমরা ৫০০ কোটি টাকা ঋণ স্থিতির একটি মাইলফলক স্পর্শ করতে পেরেছি

 এসডিসি পরিবারের সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় ০৬ এপ্রিল ২০২২ তারিখে  আমরা ৫০০ কোটি টাকা ঋণ স্থিতির একটি মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এই অর্জনের নেপথ্যে সংস্থার সাথে জড়িত  প্রায় ১.৬০ লক্ষ উপকারভোগীদের আস্থা ও বিশ্বাস। 



সংস্থার উন্নয়ন অগ্রযাত্রায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতার জন্য অন্তহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

আন্তরিক ধন্যবাদ দিতে চাই; এনসিসি, এমটিবিএল, ব্র্যাক ব্যাংক এবং ইর্স্টান ব্যাংক এর ম্যানেজমেন্টকে যারা সংস্থার প্রতি আস্থা রেখে আর্থিক সহযোগিতা করছেন। 

মানব বৃক্ষের মত লক্ষ্য জনগোষ্ঠীর সামগ্রিক অবস্থা ও অবস্থার উন্নয়নে এবং গণমানুষের মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দক্ষ্য কর্মী বান্ধব প্রতিষ্ঠান প্রণয়নে শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক স্যারের কঠোর পরিশ্রম, সততা, সঠিক দিক নির্দেশনায় আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী আলর্বাট আইনস্টাইন এর মতে সফল হওয়ার চেস্ট করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে।

সকলের সুস্বাস্থ্য কর্মময় দীর্ঘজীবন ও সার্বিক মঙ্গল কামনা করছি। 


মোঃমশিউর রহমান

উপ-পরিচালক (অর্থ ও হিসাব)

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)

গোয়ালচামট, ফরিদপুর।