Society Development Committee - SDC provide technical & financial support (Easy Loan) to the rural people for changing their livelih এম,আর,এ সনদ নং-০৩৬৬৫-০২৮৩৭-০০৩৪৩
10/13/2024
নিয়োগ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগীতায় ০৪ (চার) বছর মেয়াদী (জুন ৩০, ২০২৮ ইং পর্যন্ত) ‘Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)’- প্রকল্পের আওতায় “উচ্চ মূল্যের ফসল (সবজী)” শীর্ষক উপ-প্রকল্পের কর্ম এলাকায় নিন্মলিখিত পদের বিপরীতে জনবল নিয়োগের নিমিত্তে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। ToR Link
https://drive.google.com/file/d/1N7_Kb0prpULeph5fFB-vFY7KPmoohAXP/view?usp=drivesdk
PKSF ও SDC'র যৌথ অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচি
PKSF ও SDC'র যৌথ অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী কিশোরী ক্লাবে সচেতনতা সৃষ্টি বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ডঃ লুতফর রহমান (উপ সচিব) সহকারী পরিচালক মিতা রাণী দাস ও SDC'র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।
অনুষ্ঠানে কিশোরীদের মাঝে কাপড়ের মাস্ক বিতরণ করা হয় এবং কাপড়ের মাস্ক তৈরি করতে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়।
10/10/2024
এপ্রিল ২০২২ তারিখে আমরা ৫০০ কোটি টাকা ঋণ স্থিতির একটি মাইলফলক স্পর্শ করতে পেরেছি
এসডিসি পরিবারের সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় ০৬ এপ্রিল ২০২২ তারিখে আমরা ৫০০ কোটি টাকা ঋণ স্থিতির একটি মাইলফলক স্পর্শ করতে পেরেছি। এই অর্জনের নেপথ্যে সংস্থার সাথে জড়িত প্রায় ১.৬০ লক্ষ উপকারভোগীদের আস্থা ও বিশ্বাস।
সংস্থার উন্নয়ন অগ্রযাত্রায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতার জন্য অন্তহীন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আন্তরিক ধন্যবাদ দিতে চাই; এনসিসি, এমটিবিএল, ব্র্যাক ব্যাংক এবং ইর্স্টান ব্যাংক এর ম্যানেজমেন্টকে যারা সংস্থার প্রতি আস্থা রেখে আর্থিক সহযোগিতা করছেন।
মানব বৃক্ষের মত লক্ষ্য জনগোষ্ঠীর সামগ্রিক অবস্থা ও অবস্থার উন্নয়নে এবং গণমানুষের মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দক্ষ্য কর্মী বান্ধব প্রতিষ্ঠান প্রণয়নে শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক স্যারের কঠোর পরিশ্রম, সততা, সঠিক দিক নির্দেশনায় আমরা আরও অনেক দূর এগিয়ে যাবো ইনশাআল্লাহ। পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী আলর্বাট আইনস্টাইন এর মতে সফল হওয়ার চেস্ট করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে।
সকলের সুস্বাস্থ্য কর্মময় দীর্ঘজীবন ও সার্বিক মঙ্গল কামনা করছি।
মোঃমশিউর রহমান
উপ-পরিচালক (অর্থ ও হিসাব)
সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)
গোয়ালচামট, ফরিদপুর।
স্বাস্থসম্মত SDC টমেটো সস্
স্বাদ বাড়াতে সহজ ও নিরাপদ সমাধান SDC সস্ !
১০০% পিউর টমেটো দিয়ে তৈরী , কৃষকের উৎপাদিত পুষ্টিকর টমেটোর আধুনিক রুপ আমাদের এই SDC টমেটো সস্ এখন বাজারে খুব কম সময়ে মানুষের কাছে দৈনিন্দ রান্না ও খাবারের সাথী!এখন টমেটোর স্বাদ ১২ মাস ! স্বাদ ও গুণে
No Compromise!
মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এসডিসি এগ্রো টমেটো সস্ প্রন্তিক পর্যায় থেকে ১০০% শুধুমাত্র খাঁটি টমেটো দিয়ে নিরাপদ উপায়ে স্বাদ, পুষ্টি ও মান অক্ষুণ্ণ রেখে আপনার পরিবারের জন্য তৈরী এই স্বাস্থসম্মত SDC টমেটো সস্ ।
সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে বাজেট দামে পেয়ে যাবেন আপনার পছন্দের টমেটো সস। হোলসেল / খুচরা অর্ডার করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন। +8801700503650 #SDC_SAUCE #safesauce #safetomatosauce #safefood #safeingredients #puretomatosauce #SEP #SDCsauce #sdcsauce











